স্বপ্নকন্যা
আমি যে কার?
কে যে আমার?
তোমরা কি কেউ বলিতে পার?
দিতে পার কি সন্ধান তার?
আমি চাই যাকে,
খুযে ফিরি বেড়াই তাকে,
চিনিয়া লইতেছি আপনি আপনাকে।
এ মনের মাঝে,
কার সুরের বীণা বাজে,
দেখি তারে সয়নে-স্বপনে সন্ধায় সাঝে,
মনে করিয়া স্বপন,
আমি মরি লাজে।
যদি তারে পাই,
আর কিছু নাহি চাই,
আপনার ভূবন সাজাই,
তাহারও সাজে।
দূর-ছাই স্বপন মিছে আলাপন,
কি করে খুলিব স্বপনেরও বাধন,
আমি যে হারিয়েছি তার নয়ন কাননে।
-------সৈয়দ ফারুক আহমেদ (পলাশ)




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন